ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আইন সবার জন্য সমান নিশ্চিত করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 128

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আইন সবার জন্য সমান; এটি নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি সর্বশক্তি দিয়ে আইন সবার জন্য সমান;এটি নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, একটি দল সবসময় জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। বিএনপি মানুষের জন্য ও দেশের কল্যাণে রাজনীতি করে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ মানুষের কল্যাণে নেওয়া হয়েছে। মুহুরী-কহুয়া প্রকল্প বাস্তবায়িত হলে এ এলাকার প্রায় সাড়ে চার লাখ মানুষ উপকৃত হবে।

তিনি জানান, প্রকল্পের মাধ্যমে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে এবং ফসল উৎপাদন প্রায় এক লাখ মেট্রিক টন বাড়বে।

প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাশয় পুনঃখননসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আইন সবার জন্য সমান নিশ্চিত করবে বিএনপি

সর্বশেষ আপডেট ০৪:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬