ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 488

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

ঘনিষ্ঠ এক স্বজন জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে বিষয়টি নিশ্চিত করেন।

জাহের আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন বলে জানা গেছে। পারিবারিক সূত্র বলছে, স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এ কারণে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন ইকরা। প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

সর্বশেষ আপডেট ০৪:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬