ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ভুল ধারণা ভাঙলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 182

গিরিজা ওক

চলচ্চিত্রের পর্দায় বাস্তবসম্মত চুম্বন কিংবা প্রেমের দৃশ্য দেখে দর্শকের মনে প্রায়ই প্রশ্ন জাগে—এসব দৃশ্য আসলে কীভাবে শুট করা হয়? অভিনয়ের সময় শিল্পীদের কি বিশেষ কোনো মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়?

এই প্রশ্নগুলোরই বাস্তব উত্তর দিয়েছেন অভিনেত্রী গিরিজা ওক। সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তিনি, যা অনেক দর্শকের রোমান্টিক কল্পনাকে ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম লাল্লানটপকে দেওয়া সাক্ষাৎকারে ‘জওয়ান’ সিনেমার এই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়—পর্দায় একেবারে অপরিচিত কাউকে কীভাবে বিশ্বাসযোগ্যভাবে রোমান্স করা সম্ভব। জবাবে গিরিজা জানান, এই প্রশ্নটি বহু নারী তাঁকে করেছেন। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, পর্দার চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্য মোটেও আবেগনির্ভর নয়; বরং এটি সম্পূর্ণ কারিগরি ও যান্ত্রিক একটি প্রক্রিয়া।

গিরিজা বলেন, শুটিংয়ের সময় শব্দ ঠিক রাখার জন্য সেটের এসি বন্ধ করে দেওয়া হয়। ফলে সবাই ঘেমে একাকার হয়ে যান। শরীরে মাইক লাগানো থাকে, কেউ হেয়ার ড্রায়ার দিয়ে ঘাম শুকাচ্ছেন, কেউ চুল ঠিক করছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ আলো কম-বেশি করার নির্দেশ আসে। তখন মুখের সামনে থার্মোকলের টুকরা ধরে আলো ঠিক করা হয়। চারপাশে এত মানুষের উপস্থিতিতে রোমান্টিক আবেগ তৈরি হওয়া কার্যত অসম্ভব।

অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা আরও স্পষ্ট করে তিনি বলেন, একবার কেউ তাঁকে জিজ্ঞেস করেছিলেন—পর্দায় চুমু খাওয়ার অনুভূতি কেমন। উত্তরে তিনি বলেছিলেন, এটি কার্ডবোর্ডে চুমু খাওয়ার মতো—কোনো আবেগ থাকে না, সবকিছুই যান্ত্রিক।

গিরিজা জানান, অনেক সময় ক্লোজআপ শটের জন্য ক্যামেরার খুব কাছে সংলাপ বলতে হয়। সে ক্ষেত্রে বিপরীতের অভিনেতা বা অভিনেত্রী সেখানে থাকেনই না। দৃশ্যটি সম্পূর্ণ আলোকসজ্জা, ক্যামেরা অ্যাঙ্গেল ও নির্দেশনার ওপর নির্ভর করে ধারণ করা হয়।

গিরিজা ওক মূলত মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত। ‘গুলমোহর’, ‘লজ্জা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি। কন্নড় চলচ্চিত্র ‘হাউস ফুল’-এও দেখা গেছে তাঁকে। বলিউডে তিনি অভিনয় করেছেন আমির খানের ‘তারে জমিন পর’, ‘শোর ইন দ্য সিটি’ এবং শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে।

টেলিভিশনে সনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘লেডিস স্পেশাল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন গিরিজা। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য। ‘মডার্ন লাভ: মুম্বাই’সহ একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। সম্প্রতি মনোজ বাজপেয়ীর সঙ্গে ‘ইন্সপেক্টর জেন্দে’ ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ভুল ধারণা ভাঙলেন অভিনেত্রী

সর্বশেষ আপডেট ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬