ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্রণী ব্যাংকের লকার থেকে ৩ কোটি টাকার গহনা উধাও

অর্থনৈতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 195

অগ্রণী ব্যাংকের লকার থেকে গহনা উধাও, জানেন না গ্রাহক

ব্যাংকের লকারের চাবি ছিল গ্রাহকের কাছেই। কিন্তু সেই লকার খুলে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অগ্রণী ব্যাংকের রমনা করপোরেট শাখায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন কানাডাপ্রবাসী ফারজানা রহমান লিমা।

ভুক্তভোগীর অভিযোগ, তার স্বাক্ষর জাল করে একটি ভুয়া ঘোষণাপত্র তৈরি করে ব্যাংকে জমা দেওয়া হয়। এরপর ওই নথির ভিত্তিতে তার প্রয়াত মায়ের নামে থাকা লকার থেকে স্বর্ণালংকার সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন তিনি।

ঢাকা মহানগর হাকিম আদালতে করা মামলার নথি অনুযায়ী, অগ্রণী ব্যাংকের রমনা করপোরেট শাখায় ফারজানা রহমান লিমা ও তার মায়ের নামে ৪০৯ নম্বর লকার ছিল। ফারজানার দাবি, লকারে তার নিজের রাখা স্বর্ণালংকারের মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। তার মায়ের রাখা স্বর্ণালংকারের মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। সব মিলিয়ে লকারে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের গহনা ছিল।

মামলার অভিযোগে ফারজানা জানান, ২০১৯ সালের ১৫ জুন স্বামীর সঙ্গে কানাডায় যাওয়ার আগে নিজের স্বর্ণালংকার মায়ের লকারে রেখে যান। পরে মায়ের কাছ থেকে জানতে পারেন, লকারে তার নামও যুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ১৮ জুলাই তার মা মারা যান। এরপরও দেশে ফিরতে পারেননি ফারজানা। অভিযোগে বলা হয়েছে, এই সুযোগে তার স্বাক্ষর জাল করে একটি ঘোষণাপত্র তৈরি করা হয়। তার বোন ফারহানা রহমান ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ওই নথি ব্যাংকে জমা দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ফারজানার প্রশ্ন, তার অনুপস্থিতিতে এবং স্বাক্ষর যাচাই না করে ব্যাংক কীভাবে ওই নথি গ্রহণ করল। একই নথির ভিত্তিতে কীভাবে লকার পরিচালনার সুযোগ দেওয়া হলো, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

তার অভিযোগ, দুঃসম্পর্কের চাচা ও ব্যাংকের পারসোনাল ডিভিশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাইফুল আমিরের সহায়তায় তার বোন লকার থেকে স্বর্ণালংকার সরিয়ে নেন। একই সঙ্গে বিদেশে যাওয়ার আগে মায়ের কাছে রেখে যাওয়া তার স্বাক্ষর করা চেকের পাতাও ব্যবহার করে টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

চলতি বছরের ১২ আগস্ট দেশে ফেরার পর লকারের বিষয়ে খোঁজ নিতে গিয়ে বিষয়টি জানতে পারেন ফারজানা। পরে ২৪ আগস্ট ব্যাংকে গিয়ে লিখিতভাবে জানতে চান, তার অনুমতি ছাড়া কীভাবে তার নামে থাকা লকার থেকে স্বর্ণালংকার বের করা হলো। তবে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাননি বলে দাবি তার।

এদিকে ব্যাংক কর্মকর্তা সাইফুল আমিরের দাবি, বিষয়টির সমাধান হয়েছে। এ জন্য সাদা কাগজে ফারজানা রহমান লিজার স্বাক্ষর নেওয়া হয়েছে এবং তার বোন ফারহানা ও এক ভাই সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।

তবে ফারজানার অভিযোগ, বিষয়টি মীমাংসার কথা বলে তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সমাধানের চেষ্টা হলেও কীভাবে এবং কোন নথির ভিত্তিতে স্বর্ণালংকার হস্তান্তর করা হয়েছিল, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা চান তিনি।

ফারজানার বোন ফারহানা রহমান সুমি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ফারজানার স্বাক্ষর করা একটি নথির মুদ্রিত কপি তার কাছে রয়েছে। তবে মূল নথিটি কীভাবে তার হাতে এসেছে, সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

অগ্রণী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি ব্যাংকের নজরে এসেছে। সাধারণত লকারের চাবি গ্রাহকের কাছেই থাকে এবং ওই চাবি ব্যবহার করেই লকার খোলার প্রক্রিয়া সম্পন্ন হয়। তাই কীভাবে ঘটনাটি ঘটেছে, তদন্ত ছাড়া তা বলা সম্ভব নয়।

অগ্রণী ব্যাংকের রমনা শাখার ডিজিএম গোলাম সরোয়ার বলেন, লকারের বিষয়ে কীভাবে কী হয়েছে, সে সম্পর্কে তিনি জানেন না। তিনি ২০২৬ সালের ২৭ জুলাই ওই শাখায় যোগ দিয়েছেন। তাই এর আগের সময়ের ঘটনা সম্পর্কে তৎকালীন কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি পারসুমা আলমের বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি। পরে ব্যাংকের মুখপাত্র খন্দকার লুৎফুল কবির বলেন, বিষয়টি সমাধান হয়েছে। তবে সাদা কাগজে নেওয়া স্বাক্ষরের ভিত্তিতে কীভাবে সমাধান হয়েছে; এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি করপোরেট শাখাসংক্রান্ত হওয়ায় এ নিয়ে তার কিছু বলার নেই।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোনো ব্যাংকের বিরুদ্ধে লিখিত ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কেন্দ্রীয় ব্যাংক তা যাচাই করে দেখে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টতার ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। গ্রাহকসেবা-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল সরেজমিনে শাখা পরিদর্শন করে বিষয়টি তদন্ত করতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অগ্রণী ব্যাংকের লকার থেকে ৩ কোটি টাকার গহনা উধাও

সর্বশেষ আপডেট ১২:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬