ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২১ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 95

২১ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। ওই দিন দুপুরে জাতীয় সংসদে ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ ও গেজেট জারি করা হবে। পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট শেষে ফলাফল প্রকাশের পর নির্বাচন কমিশন থেকে গেজেট জারি করা হবে। এরপর শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক দলের নেতারা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২১ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

সর্বশেষ আপডেট ০৩:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬