ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে আরও ১০০ প্রার্থী দেবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 94

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে নতুন করে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি লেখেন, আগামী ১৫ জুন দ্বিতীয় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এর আগে গত ১০ মে প্রথম ধাপে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করে এনসিপি। ওই তালিকায় ৩৩ জন পৌর মেয়র এবং ৬৭ জন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থানীয় নির্বাচনে আরও ১০০ প্রার্থী দেবে এনসিপি

সর্বশেষ আপডেট ০৬:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬