শিরোনাম
সাতক্ষীরায় তেল মজুদে দুই প্রতিষ্ঠানে জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ০৭:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 163
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মেসার্স হাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন।
র্যাব-৬ জানায়, তেল মজুদ করে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






























