ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
  • সর্বশেষ আপডেট ০৭:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 206

সাজেক

রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠন দুটি। এতে সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ও মঙ্গলবার কোনো অবরোধ কর্মসূচি থাকবে না।

এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে এক যৌথ বিবৃতিতে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সদস্যদের অবস্থানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে তারা এ কর্মসূচি ঘোষণা করে।

এর আগে গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় এক সমাবেশ থেকে দাবিগুলো পূরণে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সংগঠন দুটি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় পরে অবরোধের ডাক দেওয়া হয়।

অবরোধের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১ হাজার ২৪৪ জন পর্যটক ভোগান্তিতে পড়েন। পরে সেনাবাহিনীর সহায়তায় তাঁদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধ চললেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। সাজেক ভ্রমণে কোনো বাধা নেই।

বাঘাইহাট সেনা জোন সূত্র জানায়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে। অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সেনা জোনের দায়িত্বশীল কর্মকর্তারা বিশেষ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, চলাচল স্বাভাবিক

সর্বশেষ আপডেট ০৭:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬