সাঈদী মামলার সাক্ষী অপহরণে সাবেক এএসপি ফজলুর গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 28
যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সাবেক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ভোরে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফজলুর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের আগে ফজলুর রহমান অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগ রয়েছে।




































