ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক দিল মনোয়ারা মনুর প্রয়াণ দিবস আজ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 20

সাংবাদিক দিল মনোয়ারা মনুর প্রয়াণ দিবস আজ

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও নারী অধিকারকর্মী দিল মনোয়ারা মনুর প্রয়াণ দিবস আজ বুধবার (১৪ অক্টোবর)। ২০১৯ সালের এই দিনে আকস্মিক ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে।

দিল মনোয়ারা মনু প্রায় ২৫ বছর পাক্ষিক অনন্যা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সাপ্তাহিক বেগম পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে প্রায় ১০ বছর কাজ করেন। পাশাপাশি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে নারী ও শিশুর অধিকার এবং নানা সামাজিক সমস্যা নিয়ে নিয়মিত কলাম লিখতেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও নারী অধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন দিল মনোয়ারা মনু। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের একজন নেতৃস্থানীয় সংগঠক, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহসভাপতি এবং নারী সাংবাদিক কেন্দ্রের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

জীবনের শেষ দিন পর্যন্ত নারী, শিশু এবং বিশেষ করে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করে গেছেন তিনি। বিভিন্ন সংগঠন ও সামাজিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে রাজপথের আন্দোলন এবং লেখনীর মাধ্যমে অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এই সাংবাদিক ও লেখক।

দিল মনোয়ারা মনুর প্রয়াণ দিবস উপলক্ষে পরিবারের পক্ষ থেকে রাজার দেউড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া বিভিন্ন নাগরিক সংগঠনও তাঁকে স্মরণে পৃথক কর্মসূচি নিতে পারে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিক দিল মনোয়ারা মনুর প্রয়াণ দিবস আজ

সর্বশেষ আপডেট ০৩:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬