ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 40

তৌফিক ইমরোজ খালিদী

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিডিনিউজের সূত্র অনুযায়ী, স্ট্রোকের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজের চিফ রিপোর্টার সুমন মাহমুদ জানান, স্ট্রোকের পর থেকেই তৌফিক ইমরোজ খালিদী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

দেশের সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পরিচিত মুখ ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ দেশের অনলাইন সংবাদমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

সর্বশেষ আপডেট ০৯:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬