ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ৯২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 24

কিশোরগঞ্জে ৯২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পাপিয়া আক্তার আলো (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পাপিয়া ওই গ্রামের বাসিন্দা এবং কথিত মাদক কারবারি লিটন মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল লিটনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের আলমারি থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের দাবি, পাপিয়া দীর্ঘদিন ধরে স্বামী লিটনের সঙ্গে মাদক কেনাবেচায় জড়িত।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাপিয়া আক্তার আলোকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে ৯২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০২:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬