ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 18

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় যোগ দেন তিনি।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার পরিচিত রাজনৈতিক নেতা হিসেবে তাঁর পরিচিতি ছিল।

তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানিয়েছেন, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বেলা ৩টায় শ্যামপুরের লাল মসজিদে জানাজা শেষে তাঁকে জুরাইন গোরস্তানে তাঁর বাবার কবরে দাফন করার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০১:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬