শিল্পকলা একাডেমিতে ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’
- সর্বশেষ আপডেট ০৪:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 127
ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে আয়োজন করা হয়েছে “চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব”। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির নন্দনমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নগরবাসীর ঈদের আনন্দ আরও উপভোগ্য করে তুলতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ এবং স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
আয়োজন সম্পর্কে শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর উৎসবকে গুরুত্ব দিয়ে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, একটি সাম্য, সহনশীল ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন।
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবে পরিবেশনা করবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য ও সমীর কাওয়াল।
এছাড়াও দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত মেহেদি কর্নার। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।






































