মনোনীত হয়েও পুরস্কার পেলেন না মোহন রায়হান

- সর্বশেষ আপডেট ০৬:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 293
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বাংলা একাডেমি পুরস্কার ২০২৫’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন; অনান্যদের সাথে মোহন রায়েরও পুরস্কার গ্রহণ করার কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত কবি মোহন রায়হানকে প্রধানমন্ত্রী নিজ হাতে পুরস্কার দেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মোহন রায়হানকে পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, তাঁর পুরস্কার বাতিল করা হয়নি; কেবল প্রধানমন্ত্রী নিজে তাঁকে পুরস্কার হস্তান্তর করেননি।
এদিকে, পুরস্কার না পাওয়া নিয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মোহন রায়হান বলেন, “এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতা), আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।
গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সেল প্রদান করে। আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়।
কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।”



































