ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে দিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০২:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 123

শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে দিলেন বাবা

বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা। বুধবার (১৪ অক্টোবর) রাতে পরিবারের সদস্যরা তাকে বগুড়া সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় আহত শিক্ষক মামলা করেছেন।

রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা বিপুল মিয়া পেশায় ট্রাকচালক। বুধবার রাতে তিনি বগুড়া সদর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে স্কুল ছুটির পর শরীরচর্চার শিক্ষক আবু রায়হান ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল রিয়াদ। সে শিক্ষককে মোটরসাইকেল থামাতে বলে। শিক্ষক মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে রিয়াদ হাতে থাকা গাছের ডাল দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

এ ঘটনার পরদিন স্কুল কর্তৃপক্ষ রিয়াদকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে। পরে শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনার প্রতিবাদে তাঁরা মানববন্ধনও করেন।

এদিকে, ঘটনার পর রিয়াদের বাবা বিপুল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ঘটনার তদন্ত দাবি করেন। একই সঙ্গে তিনি আহত শিক্ষকের সমালোচনা করেন। তাঁর ওই বক্তব্য ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনার সৃষ্টি হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পরিবারের সদস্যদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে ভুক্তভোগী শিক্ষক তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে দিলেন বাবা

সর্বশেষ আপডেট ০২:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬