ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবারের মধ্যে লেবার রুম না হলে ক্লিনিকের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 12

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম স্থাপন করতে হবে। একই সঙ্গে নরমাল ডেলিভারির জন্য মিডওয়াইফ নিয়োগও বাধ্যতামূলক করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি প্রসূতি মায়ের জন্য মানসম্মত লেবার রুম থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম চলছে। আগামী সাত দিনের মধ্যে মশার লার্ভা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইল চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে এবং স্যালাইনের সংকটও কেটে গেছে।

তিনি আরও বলেন, জ্বর কমে গেলেও চিকিৎসক নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের ঝুঁকি পর্যবেক্ষণে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শনিবারের মধ্যে লেবার রুম না হলে ক্লিনিকের লাইসেন্স বাতিল

সর্বশেষ আপডেট ০৪:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬