ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশ পথ বন্ধ করেছে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 8

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে সোমবার তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জানাজা ও শোভাযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর দুটি প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচলও স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানের সময় মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

কর্তৃপক্ষের ঘোষিত সূচি অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরও কিছু সময় বন্ধ থাকবে।

এদিকে চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরের আকাশসীমা এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দর-এর সব ধরনের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে ৭ ও ৮ জুলাই দেশের অন্যান্য অঞ্চলে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।

সরকারি কর্মসূচি অনুযায়ী, সোমবার তেহরানে প্রধান জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার কুম শহরে, বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ার কথা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং কয়েক সপ্তাহ ধরে সংঘাত চলতে থাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আকাশ পথ বন্ধ করেছে ইরান

সর্বশেষ আপডেট ০৪:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬