ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিংকুর সঙ্গে বিয়ে, কে এই সাংসদ প্রিয়া সরোজ?

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

রিংকুর সঙ্গে বিয়ে, কে এই সাংসদ প্রিয়া সরোজ?

ভারতীয় ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির (এসপি) সাংসদ প্রিয়া সরোজ। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা তুফানি সরোজও রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনবার লোকসভা সদস্য নির্বাচিত হয়েছেন। প্রিয়া বর্তমানে মছলিশহর লোকসভা আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতের সংসদের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, তাঁর জন্ম ১৯৯৮ সালের ২৩ নভেম্বর এবং পেশা আইনজীবী ও রাজনৈতিক-সামাজিক কর্মী।

রাজনীতিতে আসার আগে আইন পেশায় ক্যারিয়ার গড়ার পথেই এগোচ্ছিলেন প্রিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। ২০২২ সালে আইন বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেন তিনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে মছলিশহর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রিয়া। তিনি ৪ লাখ ৫১ হাজার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৩৫ হাজার ৮৫০ ভোটে পরাজিত করেন। নির্বাচনের সময় তাঁর বয়স ছিল ২৫ বছর।

সংসদ সদস্য হিসেবে প্রিয়ার প্রথম মেয়াদ চলছে। পার্লামেন্টারি রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের জুনে তিনি ১৮তম লোকসভায় নির্বাচিত হন। বর্তমানে তিনি সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়নবিষয়ক সংসদীয় কমিটির সদস্য।

রিংকু সিং ও প্রিয়া সরোজের বাগদান হয়েছিল ২০২৫ সালের জুনে লখনউয়ে। পরে তাঁদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয় ৪ ডিসেম্বর ২০২৬। বিয়ের তারিখ ও ভেন্যু চূড়ান্ত হওয়ার পর দুই পরিবারই প্রস্তুতি শুরু করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে প্রিয়ার সম্পর্ক নিয়েও আগে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০২৫ সালে তাঁদের বাগদানের পর থেকেই এই সম্পর্ক নিয়ে ভারতীয় ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এখন সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রিংকুর সঙ্গে বিয়ে, কে এই সাংসদ প্রিয়া সরোজ?

সর্বশেষ আপডেট ০৭:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬