ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 191

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন নামে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) হিসেবে কার্যক্রম শুরু করেছে সরকার। পুলিশের অধীনে বিশেষায়িত এই ইউনিট বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র‍্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও নাম পরিবর্তনের বিষয়টি দেখা গেছে। সেখানে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন করা হয়নি। বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হচ্ছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলে নতুন কাঠামোটি আইনি ভিত্তি পায়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করে বাহিনীটি।

২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় র‍্যাব গঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযানে বাহিনীটির ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে বাহিনীটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীর তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

জুলাই গণঅভ্যুত্থানের পর র‍্যাব বিলুপ্ত করে বাহিনীটির কাঠামো পুনর্গঠনের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটিও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করে।

পরে র‍্যাবের কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে নতুন পরিচয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠন করা হয়। এর মধ্য দিয়ে র‍্যাব নামে দীর্ঘদিনের কার্যক্রমের অবসান ঘটিয়ে নতুন নামে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে কার্যক্রম শুরু করল বাহিনীটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু

সর্বশেষ আপডেট ০২:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬