ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় মরা মুরগি দিয়ে মাছ চাষ, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৩:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 255

রায়পুরায় মরা মুরগি দিয়ে মাছ চাষ, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

নরসিংদীর রায়পুরায় মরা ব্রয়লার মুরগি ও মুরগির নাড়িভুঁড়ি মাছের খাবার হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে মাছচাষি সবুজ মিয়ার বিরুদ্ধে। এতে পুকুরসংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সরেজমিনে জানা যায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের সাহাজউদ্দিনের ছেলে সবুজ মিয়া কয়েক বছর ধরে সাত থেকে আটটি পুকুরে মাছ চাষ করছেন। স্থানীয়দের অভিযোগ, এসব পুকুরে মাছের খাবার হিসেবে নিয়মিত মরা ব্রয়লার মুরগি ও মুরগির নাড়িভুঁড়ি দেওয়া হয়। পুকুরগুলো রায়পুরা পৌর শহরের হাসিমপুর বাজার থেকে নারায়ণপুরগামী সড়কের কড়ইতলা অংশের দুই পাশে অবস্থিত।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মরা মুরগি ও নাড়িভুঁড়ি পুকুরে ফেলার কারণে আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

স্থানীয় বাসিন্দা রতন মিয়া বলেন, “এতগুলো পুকুরে প্রতিদিনই মরা ব্রয়লার মুরগি ও মুরগির নাড়িভুঁড়ি মাছের খাবার হিসেবে দেওয়া হয়। এতে এমন দুর্গন্ধ ছড়ায় যে এখানে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে।”

তিনি বলেন, এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পুকুরগুলোতে কী ধরনের খাবার ব্যবহার করা হচ্ছে, তা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা শাহাবুদ্দিন বলেন, “ক্যান্সারের ভয়ে আমি কয়েক বছর আগেই এসব পুকুরের মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। চোখের সামনে এভাবে মরা মুরগি ও নাড়িভুঁড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করতে দেখলে সেই মাছ খেতে আর ভরসা পাই না।”

তবে মরা মুরগি ও নাড়িভুঁড়ি মাছের খাবার হিসেবে ব্যবহারের সঙ্গে ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না। এ ক্ষেত্রে মাছের খাদ্য ব্যবস্থাপনা, পুকুরের পানির গুণগত মান এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

নজরদারি নিয়ে প্রশ্ন

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট মৎস্য বিভাগ বা প্রশাসনের কার্যকর পদক্ষেপ তাঁদের চোখে পড়েনি। পুকুরগুলোতে কী ধরনের খাবার ব্যবহার করা হচ্ছে, পানির মান কেমন এবং মাছ চাষের পদ্ধতি প্রচলিত বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শাহাবুদ্দিন বলেন, “উপজেলায় মৎস্য কর্মকর্তারা কী করছেন? এত দিন ধরে এমন পরিস্থিতি চললেও তাঁদের কাউকে ব্যবস্থা নিতে আসতে দেখিনি। তাহলে তাঁদের দায়িত্ব কী?”

অভিযুক্তের বক্তব্য

অভিযোগের বিষয়ে মাছচাষি সবুজ মিয়া বলেন, “আপনার ক্ষমতা থাকলে এইসব বন্ধ করার ব্যবস্থা করেন। আমিও চাই না, এইসব বন্ধ হোক। আর আপনি আসছেন, দেখে যান।” এ সময় প্রতিনিধির সঙ্গে তিনি অসদাচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযানের আশ্বাস মৎস্য কর্মকর্তার

রায়পুরা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে বলেন, মাছচাষিদের লিখিত নোটিশ দেওয়া হয়েছিল। এবার দ্রুত অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, মরা ব্রয়লার মুরগি ও মুরগির নাড়িভুঁড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের দাবি জানিয়েছেন। পাশাপাশি পুকুরে ব্যবহৃত খাবারের উৎস, পানির গুণগত মান এবং দুর্গন্ধের কারণ পরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় মরা মুরগি দিয়ে মাছ চাষ, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

সর্বশেষ আপডেট ০৩:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬