ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 98

যুবদল নেতাকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে উলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অন্তত মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক কমিশনার সোহেল মোল্লা ও শিবলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আহত অন্তত মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার উলপুর ইউনিয়নের বাসিন্দা।

আহত যুবদল নেতা জানান, দুপুরে নিজ বাড়ি উলপুর থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে শিবলী, সাবেক কমিশনার সোহেল মোল্লার ভাইসহ কয়েকজন তার পথরোধ করেন। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে তারা চলে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অন্তত মোল্লার দাবি, কয়েক দিন আগে সাবেক কমিশনার সোহেল মোল্লা তাকে হুমকি দিয়েছিলেন।

ঘটনার পর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বাড়ি থেকে শহরে যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সন্ত্রাসীরা অন্তত মোল্লার পথরোধ করে তাকে কুপিয়ে আহত করে ফেলে যায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে সোহেল কমিশনার ও শিবলীকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) কাজুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কবির সরদারও নিজ এলাকায় হামলার শিকার হন। ফলে কয়েক দিনের ব্যবধানে গোপালগঞ্জে যুবদলের দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুবদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

সর্বশেষ আপডেট ০৮:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬