ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, গুরুতর আহত ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০৮:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 34

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, গুরুতর আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা চালিয়েছে তাঁদের সহযোগীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলায় টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা ফাঁড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা ফাঁড়ির দরজা ভেঙে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা যায়। ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা গেছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। এরপর তাঁদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি জয়নাল আবেদীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, গুরুতর আহত ২

সর্বশেষ আপডেট ০৮:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬