ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো নিয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি ইরান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 7

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা করেনি। বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়ানো কিছু খবরকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

তেহরান: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সম্প্রসারণ প্রশ্নে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরান। এ নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে যে ‘ইরানের সম্মতি’র খবর প্রকাশিত হয়েছিল, তা সঠিক নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রচারিত একটি তথ্য পরে সংশোধন বা প্রত্যাহার করা হয়েছে, কারণ সেটির সত্যতা নিশ্চিত ছিল না।

এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজ যুদ্ধবিরতি বিষয়ে কোনো বক্তব্য দেননি বলেও জানা গেছে।

বর্তমানে তেহরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বর্ধনের দাবির বিভিন্ন দিক পর্যালোচনা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো নিয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি ইরান

সর্বশেষ আপডেট ১০:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬