ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি এমপির ভাষায় ব্যথিত বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 112

সংসদে বিএনপি এমপির বক্তব্যে ‘হুমকির ইঙ্গিত’ রয়েছে বলে অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন ভাষা সংসদীয় শালীনতার পরিপন্থি এবং তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় বিএনপি এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বক্তব্যকে কেন্দ্র করে এ বিতর্কের সৃষ্টি হয়। তার ‘জনগণ বসে থাকবে না’ ধরনের মন্তব্যকে ঘিরে বিরোধী শিবির আপত্তি তোলে, যা নিয়ে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ডা. শফিকুর রহমানের অভিযোগ, ওই বক্তব্যে পরোক্ষভাবে সহিংসতার ইঙ্গিত রয়েছে, যা সংসদীয় ভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি স্পিকারের কাছে বিষয়টি এক্সপাঞ্জ করার অনুরোধ জানান।

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বক্তব্য পর্যালোচনা করে প্রয়োজন হলে তা বাদ দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যে এ ধরনের বাক্য বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে এবং পাল্টা যুক্তিতে জবাব দেওয়াই গণতান্ত্রিক রীতি। তবে সংসদের পরিবেশ শান্ত ও শৃঙ্খল থাকা জরুরি বলেও তিনি মনে করিয়ে দেন।

শেষে স্পিকার সব সদস্যকে পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান, যাতে সংসদীয় কার্যক্রম স্বাভাবিক থাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি এমপির ভাষায় ব্যথিত বিরোধীদলীয় নেতা

সর্বশেষ আপডেট ১০:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬