ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শত্রুকে ‘সারপ্রাইজ’ দেওয়ার অপেক্ষায় আইআরজিসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 133

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন সামরিক সক্ষমতা ও কৌশলগত পদক্ষেপের ইঙ্গিত দিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে। বাহিনীটি বলছে, সম্ভাব্য যেকোনো আক্রমণের জবাব কঠোর ও দ্রুত হবে।

তেহরান থেকে বুধবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নিজেদের একটি জনভিত্তিক শক্তিশালী সামরিক কাঠামো হিসেবে তুলে ধরে জানায়, তারা এমন কিছু নতুন সক্ষমতা তৈরি করছে, যা প্রতিপক্ষের হিসাব-নিকাশের বাইরে থাকতে পারে। একই সঙ্গে বাহিনীটি ভবিষ্যৎ সংঘাত পরিস্থিতিতে “অপ্রত্যাশিত ফলাফল” দেখানোর ইঙ্গিত দেয়।

সংস্থাটি দাবি করে, ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয়ে তাদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আঞ্চলিক শক্তিগুলোর ওপর চাপ তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা উল্লেখ করে।

বর্তমান পরিস্থিতিকে তারা “সামরিক সংঘর্ষে স্থবির পর্যায়” হিসেবে বর্ণনা করে সতর্ক করে জানায়, আলোচনার সময় বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পরিবেশেও প্রতিপক্ষের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো ধরনের নতুন আক্রমণের ক্ষেত্রে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া আসবে। পাশাপাশি অঞ্চলজুড়ে প্রতিপক্ষের অবশিষ্ট সামরিক সম্পদের ওপর আরও বড় ধরনের আঘাতের ইঙ্গিতও দেয় আইআরজিসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শত্রুকে ‘সারপ্রাইজ’ দেওয়ার অপেক্ষায় আইআরজিসি

সর্বশেষ আপডেট ১০:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬