মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর হবে সরকার: ধর্মমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০২:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 158
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন তিনি। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য রাখতে হবে। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা রয়েছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় বেতন-ভাতা বৃদ্ধি ও নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ইমাম সমিতির নেতারা।































