ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকিং খাতে সংস্কার ও আস্থা ফেরানোর তাগিদ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 136

ব্যাংকিং খাতে সংস্কার ও আস্থা ফেরানোর তাগিদ

বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে সমন্বিত সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংক খাতের নীতিনির্ধারকেরা। তাঁরা বলেছেন, মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় প্রয়োজন, তবে কেন্দ্রীয় ব্যাংককে সরকারের অর্থায়নের ওপর নির্ভরশীল করা যাবে না।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ব্যাংকিং খাতের পুনর্গঠন’। সম্মেলন উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এবং মুদ্রা-রাজস্ব-বাণিজ্যনীতি সমন্বয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার।

তিনি বলেন, নিয়োগ, মুদ্রানীতির সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যাংক তদারকির ক্ষেত্রে আইনগত সুরক্ষা জোরদার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা বাড়বে। তবে মুদ্রানীতির কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে রাজস্ব খাতে শৃঙ্খলা, সরকারি ঋণের বাজারের গভীরতা বৃদ্ধি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুস্থতা নিশ্চিত করাও জরুরি।

ড. জায়েদী সাত্তার বলেন, “সুতরাং যথাযথ লক্ষ্য হওয়া উচিত অধীনতা নয়, বরং সমন্বয়।” তাঁর মতে, রাজস্ব ও মুদ্রা কর্তৃপক্ষের সিদ্ধান্ত সামগ্রিক চাহিদা, সুদের হার, ঋণপ্রবাহ ও বহিঃখাতের স্থিতিশীলতাকে প্রভাবিত করে। এ কারণে দুই পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন। তবে এর ফলে কেন্দ্রীয় ব্যাংক যেন রাজস্বনীতির অর্থায়নের শেষ ভরসায় পরিণত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, মূল্যস্থিতিশীলতা ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত পরিচালনগত স্বাধীনতা থাকা জরুরি। একই সঙ্গে রাজস্বনীতিকে অর্থায়নের সীমাবদ্ধতার মধ্যে পরিচালনা করতে হবে।

সম্মেলনের সভাপতি ও বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, উচ্চ অর্থায়ন ব্যয়, বিনিয়োগে স্থবিরতা, অবকাঠামোগত প্রতিবন্ধকতা ও বৈশ্বিক অনিশ্চয়তা দেশের অর্থনীতির চ্যালেঞ্জ বাড়াচ্ছে। অন্যদিকে, সুশাসন, সম্পদের গুণগত মান ও জবাবদিহির দুর্বলতা আর্থিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন করেছে।

তিনি বলেন, “ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তিই হলো আস্থা। আস্থা না থাকলে সঞ্চয়কে দক্ষতার সঙ্গে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তর করা সম্ভব নয়।”

ব্যাংকিং খাতের সংস্কারে করপোরেট সুশাসন জোরদার, সম্পদের গুণগত মান ও মূলধন পর্যাপ্ততা উন্নত করা, ঝুঁকিভিত্তিক তদারকি বাড়ানো এবং ব্যাংক পুনর্গঠন ও নিষ্পত্তি কার্যক্রম কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার এবং টেকসই ব্যাংকিং নিশ্চিত করার আহ্বান জানান।

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৩টি প্লেনারি অধিবেশনে ১০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে দেশ-বিদেশের বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক ও শিক্ষার্থীসহ আট শতাধিক অংশগ্রহণকারীর সমাগম প্রত্যাশা করছে আয়োজক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে বার্ষিক ব্যাংকিং সম্মেলন আয়োজন করে আসছে বিআইবিএম। এ সম্মেলনে ব্যাংকিং, অর্থায়ন ও অর্থনীতির সমসাময়িক বিষয় এবং টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে গবেষক ও বিশেষজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ ফলাফল তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্যাংকিং খাতে সংস্কার ও আস্থা ফেরানোর তাগিদ

সর্বশেষ আপডেট ০৩:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬