ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া তথ্য দিয়ে আর্থিক খাতে লুটপাট: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 162

ভুয়া আর্থিক তথ্য, দুর্বল নজরদারি ও জবাবদিহির অভাবে দেশের ব্যাংক ও পুঁজিবাজারে বড় ধরনের অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এতে বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফাইন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, গত কয়েক বছরে দেশের অর্থনীতি নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে। এ সময়ে ব্যাংকিং খাত, পুঁজিবাজারসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তথ্য গোপন, ভুয়া প্রতিবেদন এবং অনিয়মের সংস্কৃতি তৈরি হয়েছে। তার ভাষায়, মিথ্যা আর্থিক তথ্য দেখিয়ে অনেক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ফলে প্রকৃত ও ভালো প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে।

অর্থমন্ত্রী জানান, সরকার দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ডসহ দেশের আর্থিক খাতকে আরও স্বচ্ছ, বিকেন্দ্রীভূত ও জবাবদিহিমূলক ব্যবস্থার আওতায় আনতে চায়। তিনি বলেন, নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন ছাড়া দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।

ব্যাংকের মালিকানা নিয়ে দেশে ভুল ধারণা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, কেউ কিছু শেয়ার কিনেই নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না। ব্যাংকের প্রকৃত স্বার্থ জড়িত থাকে আমানতকারী ও শেয়ারধারীদের সঙ্গে।

মানি লন্ডারিং, দুর্বল করপোরেট ব্যবস্থাপনা এবং ভুয়া তথ্য উপস্থাপনের কারণে দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে বলেও জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে হিসাববিদ ও নিরীক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে দুর্বল আর্থিক প্রতিবেদন ব্যবস্থার কারণে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন। সম্পদের প্রকৃত মূল্য যাচাই ছাড়াই বড় অঙ্কের ঋণ বিতরণ করায় খেলাপি ঋণের চাপ বেড়েছে এবং ধারাবাহিকভাবে আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আর্থিক খাতে সুশাসন, কার্যকর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত না হলে টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভুয়া তথ্য দিয়ে আর্থিক খাতে লুটপাট: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬