ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়েছে বিরোধীরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০৫:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 132

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেহেশতের প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার দুর্গাপূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে জনগণের সরকার হিসেবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এই সময়ে বিরোধী দলের পক্ষ থেকে এক দফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের অত্যন্ত আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো বৈষম্য করে না। সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে বিএনপি।

তিনি আরও বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপিও প্রমাণ করেছে, দলটি হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে।

শারদীয় দুর্গাপূজা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মীর শাহে আলম বলেন, অতীতে একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের রাজনৈতিক সম্পদ মনে করত। তবে গত নির্বাচনে ভোটের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি তাঁদের দাসত্ব নেই। নিজেদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার তাঁদের রয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর নিজস্ব তহবিল থেকে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি দুর্গাপূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়েছে বিরোধীরা

সর্বশেষ আপডেট ০৫:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬