ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১১:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 110
নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল পৌনে ১১টায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এদিকে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনকে কেন্দ্র করে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি (T&T) মাঠে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে কড়াইল বস্তি ও এর আশপাশের এলাকার হাজারো মানুষ ভোর থেকেই দলে দলে মাঠে জড়ো হচ্ছেন।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ইশতেহারে অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘ফ্যামিলি কার্ড’। এ কার্ডের মাধ্যমে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো সরকার ভর্তুকি মূল্যে নিয়মিত চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ক্ষেত্রবিশেষে চিকিৎসা ও শিক্ষা সহায়তা পাবে।
প্রথম ধাপে আজ ঢাকা মহানগরীসহ দেশের নির্দিষ্ট কয়েকটি এলাকায় এ কার্ড বিতরণ শুরু হবে। পরে পর্যায়ক্রমে সারাদেশের যোগ্য পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হবে।































