এইচএসসিতেও সিসিটিভি নজরদারি

- সর্বশেষ আপডেট ০৩:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 255
আগামী ২ জুলাই শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। কেন্দ্রগুলোর সিসিটিভি আইডি, পাসওয়ার্ড ও সংশ্লিষ্ট তথ্য ২১ জুনের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়ও সিসিটিভি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নজরদারির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার তথ্য আগামী ২১ জুনের মধ্যে বোর্ডে পাঠাতে বলা হয়েছে।
রোববার প্রকাশিত এক নির্দেশনায় জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলভাবে পরিচালনার জন্য কেন্দ্রের সিসিটিভির রেকর্ডিং যন্ত্রের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। কেন্দ্রগুলোকে সিসিটিভির আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড ও ডিভাইসের সিরিয়াল নম্বর ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, নকল ও বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। এ কারণে সব কেন্দ্রের প্রয়োজনীয় তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
এর আগে এসএসসি ও সমমান পরীক্ষাতেও একই ব্যবস্থা চালু ছিল। এতে নকলের প্রবণতা কমলেও কিছু শিক্ষাবিদ পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়ার আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































