ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে প্রক্রিয়ায় বেনজীরকে দেশে ফেরানো হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 175

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ইন্টারপোলের সহায়তায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রত্যার্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করবে দুদক।

অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২০২৬ সালের ৮ মার্চ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং ইন্টারপোলের মাধ্যমে তা কার্যকরের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২০২৪ সালের মে মাসে পরিবারসহ দেশ ছাড়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে প্রক্রিয়ায় বেনজীরকে দেশে ফেরানো হবে

সর্বশেষ আপডেট ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬