ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঁজিবাজারে গতি ফেরাতে চলছে সংস্কার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 13

পুঁজিবাজারকে শক্তিশালী ও অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির সহায়ক খাতে পরিণত করতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরীণ মূলধন বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে পুঁজিবাজারে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। বাজারের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে কার্যকর অবদান নিশ্চিত করতে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, বর্তমানে দেশের পুঁজিবাজার দুর্বল অবস্থায় রয়েছে। বাজারের বিকাশ ও সম্প্রসারণে সহায়ক বেশ কয়েকটি আর্থিক পণ্য এখনও পুরোপুরি বিকশিত হয়নি।

অর্থমন্ত্রী বলেন, বাজার তদারকি ও কার্যকারিতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটির সক্ষমতা বৃদ্ধির জন্য এতে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তার মতে, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো ও চলমান সংস্কারের ফলে পুঁজিবাজারে নতুন গতি আসবে। এতে জনগণের সঞ্চয় উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তরিত হবে এবং অর্থনীতির জন্য পুঁজিবাজার আরও কার্যকর অর্থায়নের উৎস হিসেবে গড়ে উঠবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুঁজিবাজারে গতি ফেরাতে চলছে সংস্কার: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬