ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 17

২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরেই দেশের ২২টি জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একটি গবেষণায় দেশে প্রায় সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। অথচ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নিনসের বহির্বিভাগে গত বছর চিকিৎসা নিয়েছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। বিপুলসংখ্যক শিশু চিকিৎসার আওতার বাইরে রয়েছে।

তিনি বলেন, পারিবারিক সীমাবদ্ধতা ও সামাজিক বাস্তবতার কারণে অনেক শিশু প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন থেকে বঞ্চিত হচ্ছে। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ড. মুহিত জানান, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চলতি অর্থবছরে ২২টি জেলায় ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি উদ্যোগে রাজধানীর কড়াইল বস্তিতে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে।

প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটিভিত্তিক প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী শিশুদের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্যসংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬