ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে দালালমুক্ত ভাতা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৭:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 149

নীলফামারীর কিশোরগঞ্জে দালালমুক্ত ভাতা মেলা শুরু

সরকারি সেবা গ্রহণ করি; দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দিনব্যাপী ভাতা মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

মেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা এবং শিক্ষা উপবৃত্তির নতুন আবেদন গ্রহণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ভাতার তথ্য হালনাগাদ, আবেদনসংক্রান্ত সমস্যার সমাধান এবং উপকারভোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া কৃষিঋণ প্রদান কার্যক্রমও পরিচালিত হয়।

আয়োজকরা জানান, প্রায় দেড় হাজার সেবাপ্রত্যাশী মেলায় অংশ নেন। আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় প্রয়োজন হলে আগামী দিনও কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম এবং নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম লাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখসহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, ভাতা মেলার মাধ্যমে দালাল ও হয়রানিমুক্ত পরিবেশে সরকারি সেবা নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার ধাপে ধাপে যোগ্য সব নাগরিককে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে কাজ করছে এবং এ ধরনের আয়োজন সে উদ্যোগকে আরও গতিশীল করবে।

মেলায় কৃষিঋণ স্টলে চারজন উপকারভোগীর হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে হিমোগ্লোবিন পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের সেবাও দেওয়া হয়।

এর আগে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীর কিশোরগঞ্জে দালালমুক্ত ভাতা মেলা শুরু

সর্বশেষ আপডেট ০৭:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬