নীরব শ্রমিকদের সম্মানে “সাইলেন্ট হিরোজ”
- সর্বশেষ আপডেট ০৯:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 154
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), নেত্রকোণা সদর উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী কর্মসূচি“Silent Heroes”। সদর উপজেলায় এই প্রথম এমন আয়োজন ইতোমধ্যেই স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
এই কর্মসূচির মাধ্যমে সমাজের নীরব পরিশ্রমী মানুষদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যারা প্রতিদিন নিজেদের শ্রম, ঘাম ও নিষ্ঠার মাধ্যমে অন্যের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছেন তাদের হাতে তুলে দেওয়া হয় ফুল ও শুভেচ্ছা কার্ড।

আয়োজকদের মতে, এই ছোট্ট প্রয়াস হয়তো তাৎক্ষণিকভাবে বড় কোনো পরিবর্তন আনবে না, তবে এটি শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা, সম্মান এবং স্বীকৃতির একটি প্রতীকী উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, “তারাই আমাদের সমাজের প্রকৃত ‘Silent Heroes’।
































