ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৮:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 29

দীঘিনালায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিন সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন

সোমবার (২৪ আগস্ট) দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩৬ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের যাতায়াত খরচের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণসামগ্রীও বিনামূল্যে সরবরাহ করছে দীঘিনালা জোন। প্রশিক্ষণের মাধ্যমে যুবকেরা কারিগরি বিষয়ে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন। এর ফলে ভবিষ্যতে তারা নিজ উদ্যোগে কাজ শুরু করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

সর্বশেষ আপডেট ০৮:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬