ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির হেরিটেজ সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 14

সাইকেল র‌্যালী

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ‘ঢাকা দিবস’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হেরিটেজ সাইকেল র‍্যালি। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নাগরিকদের সামনে তুলে ধরা এবং নগরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) ঐতিহাসিক ঢাকা গেট থেকে র‍্যালিটি শুরু হয়। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের অংশ হিসেবে ডিএসসিসি এ সাইকেল র‍্যালির আয়োজন করে।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

র‍্যালিতে প্রায় ৩০০ নাগরিক অংশ নেন। ঢাকা গেট থেকে যাত্রা শুরু করে র‍্যালিটি টিএসসি, শাহবাগ, বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব, নীলক্ষেত, আজিমপুর ও এতিমখানা মোড় হয়ে ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে এগিয়ে যায়।

পরে মাদ্রাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার, শহীদ মিনার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার, সেক্রেটারিয়েট রোড ও জাতীয় বার্ন ইউনিটের সামনে দিয়ে বঙ্গবাজার মোড় হয়ে নগর ভবনে গিয়ে র‍্যালিটি শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক সাইক্লিস্টকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা দেশের প্রাণের শহর এবং ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক। ঢাকাকে কেন্দ্র করেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে। তাই নগরীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, এমন একটি ঢাকা গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। বিশেষ করে তরুণদের জন্য সাইকেল চালানোর উপযোগী নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, চার শতাধিক বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ ঢাকার সঙ্গে নাগরিকদের আত্মিক সম্পর্ক আরও দৃঢ় করা প্রয়োজন। নগরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে পর্যাপ্ত ধারণা এবং সম্পৃক্ততার অভাবে অনেকের মধ্যে শহরের প্রতি প্রত্যাশিত মমত্ববোধ ও দায়িত্বশীল নাগরিক চেতনা তৈরি হয়নি।

এর প্রভাব নগরের বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নাগরিকদের সামনে নতুনভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে নগরের প্রতি ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার চেতনা জাগিয়ে তোলা হবে।

‘আমার শহর, আমার দায়িত্ব’ এই উপলব্ধিকে নাগরিক জীবনের অংশ করে একটি পরিচ্ছন্ন, সবুজ, সচেতন ও বাসযোগ্য ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির হেরিটেজ সাইকেল র‍্যালি

সর্বশেষ আপডেট ০১:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬