ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাসস্ট্যান্ড এখনই সরছে না: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 12

রাজধানীর বাসস্ট্যান্ডগুলো আপাতত স্থানান্তর করা হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে যানজট ও অব্যবস্থাপনা কমাতে বাসস্ট্যান্ডের বদলে ডিপোভিত্তিক পরিচালনা ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

রাজধানী ঢাকার বাসস্ট্যান্ডগুলো আপাতত বহাল থাকছে। তবে দীর্ঘ সময় বাসস্ট্যান্ডে বাস দাঁড়িয়ে থাকার কারণে সৃষ্টি হওয়া যানজট ও বিশৃঙ্খলা কমাতে নতুন ব্যবস্থাপনার দিকে যাচ্ছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, অনেক বাস ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বাসস্ট্যান্ডে অবস্থান করায় যাত্রীসেবা ব্যাহত হচ্ছে এবং যানজট বাড়ছে। এ সমস্যা সমাধানে বাসগুলো ডিপোতে রাখা হবে। নির্ধারিত যাত্রার কিছু আগে বাসস্ট্যান্ডে এসে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

মন্ত্রী জানান, মহাখালী বাসস্ট্যান্ড আপাতত আগের জায়গাতেই থাকবে। তবে ভবিষ্যতে এটি উত্তরায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ জন্য ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, যেসব বাস তাৎক্ষণিকভাবে ছেড়ে যাবে শুধু সেগুলোই বাসস্ট্যান্ড ব্যবহার করবে। আর যেসব বাসের পরবর্তী ট্রিপে দীর্ঘ সময় বাকি থাকবে, সেগুলো ডিপোতে রাখা হবে।

এ ছাড়া রাজধানীর ৩০০ ফিট এলাকায় একটি স্থান সাময়িক ডিপো হিসেবে ব্যবহারের জন্য চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

সায়েদাবাদ বাসস্ট্যান্ডের বিষয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলে এটি কাঁচপুরে স্থানান্তর করা হবে। তবে ততদিন পর্যন্ত বর্তমান স্থানেই বাসস্ট্যান্ডের কার্যক্রম চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার বাসস্ট্যান্ড এখনই সরছে না: সড়কমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬