ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরে ক্ষোভ, গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 7

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

মানববন্ধনে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানেরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাশির উদ্দিন ফারুকীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা বাসদের আহ্বায়ক শফীকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু এবং পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রাজ্জাকসহ অনেকে।

বক্তারা জানান, ১১ জুন রাতে থানার কাছাকাছি থাকা মুক্তিযোদ্ধা কার্যালয়টি দুর্বৃত্তরা ভেঙে ফেলে এবং ভেতরের মালামাল লুট করে নেয়। ঘটনার কয়েকদিন পার হলেও এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

তারা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরে ক্ষোভ, গ্রেপ্তারের দাবি

সর্বশেষ আপডেট ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬