ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার নিন্দা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 187

নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান নাহিদ ইসলাম।

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্র আবারও প্রকাশ করেছে। এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।

নাহিদ ইসলাম আরও বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের চরিত্রে পরিবর্তন আসেনি। অতীতের কর্মকাণ্ডের জন্য দলটির মধ্যে অনুশোচনার লক্ষণও দেখা যাচ্ছে না।

দেশে ও বিদেশে সক্রিয় এ ধরনের নেটওয়ার্ক প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারও অবিলম্বে শুরু করতে হবে।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের সাবেক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, দেশের সংকটময় সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসপ্রায় অর্থনীতি পুনর্গঠনে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা নেতৃত্ব দিয়েছেন। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার নিন্দা নাহিদ ইসলামের

সর্বশেষ আপডেট ০৪:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬