ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে একদিনে ২১৪৬ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অভিযানে নেমে একদিনে ২ হাজার ১৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে শত শত যানবাহন ডাম্পিং ও রেকার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয় বলে সোমবার জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ট্রাফিক আইন লঙ্ঘন, যানবাহনের অনিয়মসহ বিভিন্ন অপরাধের কারণে এসব মামলা করা হয়েছে। একই সঙ্গে ৫০৩টি গাড়ি ডাম্পিং এবং ২২৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক ওয়ারী বিভাগে সবচেয়ে বেশি ৩৪৪টি মামলা হয়েছে। এ বিভাগে ৪০টি বাস, ২৬টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এরপর ট্রাফিক মিরপুর বিভাগে ৩৪৫টি মামলা করা হয়েছে। সেখানে ২২টি বাস, ২৮টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি এবং ১৮৭টি মোটরসাইকেল অভিযানের আওতায় আসে।

ট্রাফিক মতিঝিল বিভাগে ৩২৩টি, উত্তরা বিভাগে ৩০৫টি, তেজগাঁও বিভাগে ৩০২টি এবং গুলশান বিভাগে ২২৮টি মামলা হয়েছে। এছাড়া লালবাগ বিভাগে ১৯৮টি এবং রমনা বিভাগে ১০১টি মামলা করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে একদিনে ২১৪৬ মামলা

সর্বশেষ আপডেট ০৩:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬