ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
আ.লীগ নেতার বাড়িতে আগুন

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ১২:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

কুষ্টিয়ার সদর উপজেলায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির ৫ থেকে ৬ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন। পরে পাল্টাপাল্টি হামলা, বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে হামলা চালায়। এ সময় সেখানে থাকা নেতাকর্মী ও সমর্থকদের মারধর এবং কার্যালয়ে ভাঙচুর করা হয়। এতে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে তারা দাবি করেন।

হামলার শিকার বিএনপির কয়েকজন সমর্থক জানান, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ওই কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী বসে মুড়ি-চানাচুর খাচ্ছিলেন। এ সময় রুহুলের নেতৃত্বে একদল লোক সেখানে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়।

তাদের ভাষ্য, কয়েক দিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মিছিলকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পর তার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের।

অন্যদিকে, বিএনপি কার্যালয়ে হামলার পর দলটির নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে জানা গেছে। এ সময় তার পাটের গোডাউনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ রয়েছে। তিনিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ.লীগ নেতার বাড়িতে আগুন

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

সর্বশেষ আপডেট ১২:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬