ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ইফফাত আরা আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 26

গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ইফফাত আরা আর নেই

দেশের বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফফাত আরা মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিউমারজনিত অস্ত্রোপচারের পর গত ২০ দিন ধরে বাসায় অবস্থান করছিলেন অধ্যাপক ইফফাত আরা। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে অবসরে যান তিনি।

অধ্যাপক ডা. ইফফাত আরা অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

রোববার বাদ আসর রাজধানীর ১৪ নম্বর সেক্টর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অধ্যাপক ইফফাত আরার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বামী অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ইফফাত আরা আর নেই

সর্বশেষ আপডেট ০২:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬