ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল ব্যাংকে টাকা ফেরতের আবেদন শুরু

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 47

ন্যাশনাল ব্যাংক পিএলসি

আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। রোববার (১১ অক্টোবর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা তাঁদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন।

রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা ব্যাংকটির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা কেন্দ্রীয় ব্যাংকের নজরে রয়েছে। তবে টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে সহায়তা করা হবে না। আমানতকারীদের অর্থ ফেরত দিতে অন্য ব্যাংক থেকে ঋণ নিতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ন্যাশনাল ব্যাংকে টাকা ফেরতের আবেদন শুরু

সর্বশেষ আপডেট ০২:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬