ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৫:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 153

গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের (ইসি) নজরে আসেনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “কমিশনের আইন অনুযায়ী শাপলা-কলিসহ আরও অনেক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যারা এখনও আন্দোলন করছেন, বিষয়টি আমাদের নজরেই আছে। তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো চ্যালেঞ্জ নেই।”

পি আর ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “এটি পুরোপুরি রাজনৈতিক বিষয়, এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। রাজনৈতিক সিদ্ধান্ত কী হয়, সেটার অপেক্ষায় রয়েছি।”

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি

সর্বশেষ আপডেট ০৫:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫