ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 11

বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, গণভোটকে যদি অবৈধ ঘোষণা করা হয়, তাহলে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। জনগণ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে ম্যান্ডেট দিয়েছে, সরকারকে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, গণভোট আয়োজন করতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এতে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। অথচ এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন গণভোটকে অবৈধ বলে মন্তব্য করছেন। তাঁর ভাষায়, গণভোট যদি অবৈধ হয়ে থাকে, তাহলে বর্তমান সরকারও অবৈধ।

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন সরকার পতনের জন্য নয়। আমাদের আন্দোলন হচ্ছে গণভোটের রায় বাস্তবায়নের জন্য।’

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, দেশের ৩৩টি রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছে। সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জনগণও এর পক্ষে ম্যান্ডেট দিয়েছে। তাই জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

প্রশাসনে রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে মামুনুল হক বলেন, বিগত সরকারের সময়ে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণ করা হয়েছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ‘হেলমেট লীগ’-এর পর ‘পুলিশ লীগ’ তৈরি করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নতুন করে ছাত্রদল, যুবদল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের আদলে ‘পুলিশ দল’ তৈরি হোক, তারা তা চান না।

সরকারি নিয়োগে রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানিয়ে মামুনুল হক বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এ জন্য একটি নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি সব নিয়োগ সম্পন্ন করার দাবি জানান তিনি।

ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, সদরপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক

সর্বশেষ আপডেট ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬