ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ভাতা বৃদ্ধির দাবিতে

এমপিওভুক্ত শিক্ষকদের ‘কালো পতাকা মিছিল’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 112

এমপিওভুক্ত শিক্ষকদের ‘কালো পতাকা মিছিল’

ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘কালো পতাকা মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় জাতীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হয়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন মিছিলে সংহতি প্রকাশ করেন। আন্দোলনকারীদের একটি অংশ শহীদ মিনারে ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন।

শিক্ষক-কর্মচারীরা দাবি করেছেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বৃদ্ধি করা হোক। এছাড়া তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তুলেছেন।

আন্দোলনকারীরা ইতিমধ্যেই কর্মবিরতি, লংমার্চ এবং সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন। আগামী রোববার তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি আয়োজন করবেন। শিক্ষক-কর্মচারীরা শিক্ষা উপদেষ্টা প্রস্তাবিত বাড়ি ভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাতিল করে চূড়ান্ত দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভাতা বৃদ্ধির দাবিতে

এমপিওভুক্ত শিক্ষকদের ‘কালো পতাকা মিছিল’

সর্বশেষ আপডেট ০১:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫