মধ্যরাতেও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১২:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 31
গভীর রাত, ঘড়িতে বাজে রাত ৩টা ৩০ মিনিট। চারদিকে যখন নিস্তব্ধতা, তখনও রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে র্নিঘুম রাত। সেখানে দলীয় গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৮) এপ্রিল বিকেল ৩টায় এই কর্মসূচি শুরু হয় গুলশানের দলীয় কার্যালয়ে। এসময় মনোনয়ন বোর্ডে প্রধানমন্ত্রী ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর প্রার্থীরা সাক্ষাৎকার দেন। এদিন রাত ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
জানা গেছে, মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন জমা দিয়েছেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হয় প্রার্থীদের।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
































